চবির ভর্তি পরীক্ষায় অংশ নেননি ৩৯ শতাংশ ভর্তিচ্ছু

১৭ আগস্ট ২০২২, ০৯:৫১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬১ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে ৩৯ জনই পরীক্ষা দেননি। মঙ্গলবার (১৬ আগস্ট) পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফটে পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে ১৫ হাজার ৪৯৯ জন উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন: বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেল

চবির জীববিজ্ঞান অনুষদের ডিন এবং এ ইউনিটের সমন্বয়ক ড. মো. তৌহিদ হোসেন বলেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে। আমরা চাই কোনো ভুলত্রুটি ছাড়া ফলাফল প্রকাশ করতে৷ সেজন্য একটু বেশি সময় লাগতে পারে৷ তবে আশা করছি দুই দিনের মধ্যে প্রকাশ করতে পারবো।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬