যেভাবে দেখবেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল

১৬ আগস্ট ২০২২, ০৯:৫৮ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ হবে। এর মধ্যেই পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে উপাচার্যরা সভায় বসেছেন।

এ ব্যাপারে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার জানান, গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশের কাজ শেষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এই ফল প্রকাশ করা হবে। 

জানা গেছে, ফল প্রকাশের অনুমোদন পাওয়ার পরপরই তা গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) প্রকাশ করা হবে। এরপর ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন। তবে গুচ্ছের টেকনিক্যাল কমিটি এসএমএস’র মাধ্যমে ফল দেখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। 

আরও পড়ুন : গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রস্তুত, যেকোনো মুহূর্তে প্রকাশ

জানা গেছে, ‘বি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ রোববার শেষ হয়েছে। জবি ক্যাম্পাসে ওই রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ চলে। এরপর সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬