গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রস্তুত, যেকোনো মুহূর্তে প্রকাশ

১৬ আগস্ট ২০২২, ০৯:৩৭ AM
গুচ্ছ ভর্তি পরীক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতির কাজ শেষ হয়েছে। যেকোনো মুহূর্তে এই ফল প্রকাশিত হতে পারে। 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশের কাজ শেষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এই ফল প্রকাশ করা হবে।’

এদিকে দুপুরে ফল প্রকাশ উপলক্ষে গুচ্ছ কমিটির একটি সভা রয়েছে। এই সভা থেকেই ফল প্রকাশিত হবে।

জানা গেছে, রোববার ‘বি’ ইউনিটের সামগ্রিক ফল তৈরির কাজ শেষ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত ফল তৈরির কাজ করা হয়। সোমবার সকাল থেকেই ফল পুনরায় চেক করা হয়। 

আরও পড়ুন : গুচ্ছের ‘বি’ ইউনিটের ইংরেজি অংশের সমাধান

এর আগে, গত ১৩ আগস্ট গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মোট ২৯টি কেন্দ্রে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়গুলোর ৪ হাজার ৮৩৪টি আসনের বিপরীতে ৯৫ হাজার ৬৩৭ জন আবেদন করেছেন।

মালিকবিহীন অবস্থায় সোয়া ৪০ লাখ টাকার দুই কষ্টিপাথরের মূর্তি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাল সনদে চাকরি করে ১৯ বছর পর ধরা, ফেরত দিতে হবে ৪২ লাখ টাকা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬