১১টায় শুরু ‘গ’ ইউনিটের পরীক্ষা, কেন্দ্রে আসতে শুরু করেছেন ভর্তিচ্ছুরা

০৩ জুন ২০২২, ০৮:২২ AM
ঢাবির বটতলায় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন ভর্তিচ্ছুরা

ঢাবির বটতলায় পরীক্ষার অপেক্ষায় রয়েছেন ভর্তিচ্ছুরা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ১১টায় শুরু হবে। এক ঘণ্টা ৩০ মিনিটের এ পরীক্ষা ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হবে। ইতিমধ্যে সব কেন্দ্রগুলোতে ভর্তিচ্ছুরা চলে আসতে শুরু করেছেন।

কেন্দ্রগুলোতে অবস্থানরত দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিরা জানিয়েছেন, ভোর হতে না হতেই ভর্তিচ্ছুরা কেন্দ্রগুলোতে আসতে শুরু করেছেন। তাদের সঙ্গে অভিভাবকরাও এসেছেন। অনেকে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন। আর অপেক্ষা করছেন কেন্দ্রে প্রবেশের।

চাঁদপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আসা আফসানা জানিয়েছেন, প্রথম ভর্তি পরীক্ষা হওয়ার কারণে কিছু ভয়-ভীতি কাজ করছে। তবে ভেতরে ভেতরে উত্তেজনাও কাজ করছে। ভর্তি পরীক্ষাটা প্রতিযোগিতার; এতে আমাকে টিকে থাকতে হবে। আশা করছি ভালো কিছু হবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে তৎপর থাকার আহ্বান ছাত্রলীগের

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবেন।

পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেলা ১১টা ১৫ মিনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।

এদিকে ভিড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ঢাবির সিনেটে বিএনপিপন্থী ৫ সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পিকার
  • ২৪ এপ্রিল ২০২৬
নবম পে-স্কেলের গেজেট দাবিতে মানিকগঞ্জে প্রতিনিধি সমাবেশ
  • ২৪ এপ্রিল ২০২৬
ফের বাড়ল তেলের দাম 
  • ২৪ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু
  • ২৪ এপ্রিল ২০২৬
‘শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল’
  • ২৪ এপ্রিল ২০২৬
পারমাণবিক অস্ত্র তৈরি থেকে কতদূরে আছে ইরান?
  • ২৪ এপ্রিল ২০২৬