ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে তৎপর থাকার আহ্বান ছাত্রলীগের

০২ জুন ২০২২, ০৪:১৬ PM
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতিরোথে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (২ জুন) বেলা ১২টার দিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতায় গৃহীত কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ এই ক্যাম্পাসে মেধাভিত্তিক প্রতিযোগিতার অসাধারণ আবহ তৈরি হয়। তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক, সহজ ও সুপরিকল্পিত করতে বদ্ধ পরিকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

তিনি বলেন, বাংলাদেশের সাহসী অভিযাত্রার অবিকল্প সারথি, বঙ্গবন্ধুতনয়া দেশরত্ন শেখ হাসিনার রুপকল্প উপযোগী, চতুর্থ শিল্প বিপ্লবের সাথে পাল্লা দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বিশ্ববিদ্যালয়কে গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়াই আমাদের প্রত্যয়।

আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষার উৎসবকে নান্দনিক করতে বদ্ধ পরিকর ছাত্রলীগ

শুক্রবার ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

লিখিত বক্তব্যে সনজিত ভর্তি পরীক্ষা শতভাগ মেধাভিত্তিক, প্রশ্নফাঁস ও জালিয়াতিমুক্তভাবে অনুষ্ঠিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। একইসাথে পরীক্ষার দিনগুলোতে সুন্দর-স্বাভাবিক-আতিথেয়তাপূর্ণ একাডেমিক পরিবেশ বজায় রাখার জন্যও সকলের প্রতি আহ্বান জানান তিনি।

ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ…
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬