এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?

০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ PM
এশিয়ান গেমসের পদক

এশিয়ান গেমসের পদক © সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের সেমিফাইনালের লড়াইও শেষ। কোয়ার্টার ফাইনালে বৃষ্টির কারণে কোনো বল মাঠে না গড়ালেও শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই ফাইনাল ও ব্রোঞ্জ পদকের লড়াইয়ের দল নির্ধারিত হয়েছে। এখন অপেক্ষা শুধু পদক নির্ধারণী দুই ম্যাচের।

সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট পায় পাকিস্তান। অন্যদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদকের লড়াই নিশ্চিত করেছে ভারত। আগামী ৩ অক্টোবর মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে একইদিন সকাল ৬টায় ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। সেমিফাইনালে হেরে দুই দলই হতাশ হলেও এখনও পদক নিয়ে দেশে ফেরার সুযোগ রয়েছে তাদের সামনে।

তবে পদক নির্ধারণী ম্যাচ দুটির ক্ষেত্রে বৃষ্টির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বৃষ্টি বা নাজুক আউটফিল্ডের কারণে পরিত্যক্ত হলে কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালের ‘র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল জয়ী’, এমন কোনো নিয়ম প্রযোজ্য হবে না।

ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হলে ভারত ও পাকিস্তানকে যৌথভাবে স্বর্ণপদক দেওয়া হবে। একইভাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলকেই যৌথভাবে ব্রোঞ্জপদক দেওয়া হবে।

একনজরে পদক নির্ধারণী ম্যাচের লাইনআপ:

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টা 

ভারত বনাম পাকিস্তান, ৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা

আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ী বহিষ্কার
  • ০১ অক্টোবর ২০২৬
‘ডক্টর’ লিওনেল মেসি
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ কিট দিল যুক্তরাষ্ট্র
  • ০১ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ৮ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
ক্লাসরুমে ঢুকে কোমলমতিদের সামনেই ছাত্রকে তিনবার আছাড় সহপাঠী…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপির এমপি ফেরদৌসী মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬