চোখের পানি মুছতে না মুছতেই সুখবর, মাকে পাশে পাচ্ছেন ভোজিনহা

১৮ জুন ২০২৬, ০৩:৪৩ AM
ভোজিনহা

ভোজিনহা © সংগৃহীত

চোখের পানি শুকানোর আগেই বড় সুখবর পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। পরের ম্যাচে তিনি যখন কেপ ভার্দের গোলমুখে দাঁড়াবেন, তখন গ্যালারিতে থাকবেন তার মা আনা ক্যান্ডিদা ইভোরা।

গত সোমবার রাতে বিশ্বকাপে অভিষেক হয় কেপ ভার্দের। সেই ঐতিহাসিক ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে ০–০ গোলে ড্র করে তারা। ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখেন ভোজিনহা, অসাধারণ ৭টি সেভ করে দলকে রক্ষা করেন তিনি।

যে নামটা ম্যাচের আগ পর্যন্ত তেমন পরিচিত ছিল না, সেই ভোজিনহাই এখন বিশ্ব ফুটবলে আলোচিত এক গোলরক্ষক। তবে সাফল্যের মাঝেও তিনি বলেছিলেন নিজের কষ্টের কথা—আর্থিক সমস্যার কারণে তিনি মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি। সেই আনন্দঘন মুহূর্তেই তার চোখ ভিজে যায়।

ফুটবলই শেষ পর্যন্ত ভোজিনহার সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছে। তার মা আনা ক্যান্ডিদা এভোরা অবশেষে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ভোজিনহা ও তার মা আগামী রবিবার মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচের আগে একসঙ্গে মিলিত হবেন।

আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, সব ধরনের ফি মওকুফ করা হয়েছে এবং ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে আনা ক্যান্ডিদা এভোরা মায়ামিতে কেপ ভার্দের পরবর্তী ম্যাচে উপস্থিত থাকতে পারেন।

এই উদ্যোগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, কেপ ভার্দে সরকার এবং ফিফার সহযোগিতার কথাও উল্লেখ করা হয়েছে।

উলেখ্য, কেপ ভার্দে তাদের পরবর্তী ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। সেই ম্যাচে মাঠেই ছেলের খেলা দেখার দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে ভোজিনহার মায়ের।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9