রোনালদোকে একহাত নিলেন বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি

১৮ জুন ২০২৬, ০৫:১৬ AM
রোনালদো

রোনালদো © সংগৃহীত

কঙ্গো প্রজাতন্ত্রের বিপক্ষে পর্তুগালের ড্র এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্সের পর এবার পর্তুগিজ মহাতারকাকে ধুয়ে দিলেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। ফক্স স্টুডিওতে ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে আর্সেনাল ও ফ্রান্সের সাবেক এই তারকা স্ট্রাইকার স্পষ্ট জানিয়েছেন, রোনালদোর অতিরিক্ত গোলক্ষুধা এবং মরিয়া ভাবই পর্তুগালের নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটের কথা উল্লেখ করে অঁরি বলেন, ফ্রান্সিসকো কনসেইসাওয়ের একটি চমৎকার কাট-ব্যাক থেকে ব্রুনো ফার্নান্দেজের সামনে গোল করার একদম পরিষ্কার একটি সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু গোল করার জন্য মরিয়া হয়ে থাকা রোনালদো নিজেই সেই বলের লাইনে চলে আসেন, যা ব্রুনোর সুযোগটি নষ্ট করে দেয়।

রোনালদোর এই স্বার্থপর মানসিকতার সমালোচনা করে অঁরি বলেন, পর্তুগাল দলের গোল দরকার ছিল, আপনার নিজের ব্যক্তিগত গোলের কোনো প্রয়োজন ছিল না। সে (রোনালদো) নিজে গোল করতে চেয়েছিল বলেই ব্রুনো ফার্নান্দেজের বলের লাইনে গিয়ে বাধা তৈরি করেছে। সে যদি ব্রুনোর পথে না গিয়ে গোলপোস্টের ৬ গজ বক্সের দিকে চলে যেত, তবে ব্রুনো ফার্নান্দেজ খুব সহজেই আলতো টোকায় (ট্যাপ-ইন) গোলটি পেয়ে যেত। আমার মূল আপত্তিটা এখানেই। দলের গোল পাওয়াটা জরুরি ছিল, আপনার একার নয়।"

অঁরির এই  মন্তব্য ফুটবল বিশ্বে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ৪১ বছর বয়সী এই স্ট্রাইকারের ব্যক্তিগত রেকর্ডের পেছনে ছোটার মানসিকতা এখন পর্তুগাল দলের সামগ্রিক পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ইস্যুর …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9