গল্পটা এখনো শেষ হয়ে যায়নি: রোনালদো

১৮ জুন ২০২৬, ০৫:৩৬ AM
ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো © সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়াম ছাড়ার সময় ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা ও অটোগ্রাফ দিলেও ফলাফল নিয়ে যে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন, তা স্বীকার করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো।

ম্যাচে পর্তুগাল খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো পাল্টা জানতে চান, ‘কিসের কমতি ছিল?’ এরপর নিজেই বলেন, ‘কোনো কিছুরই কমতি ছিল না। ফুটবল এমনই। আমরা জিততেও পারতাম, আবার হারতেও পারতাম। ম্যাচটি যেকোনো দিকেই যেতে পারত।’

ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের প্রতিক্রিয়া জানান রোনালদো। তিনি লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, শুরুটা তেমন হয়নি। তবে গল্পটা এখনো শেষ হয়ে যায়নি।’

৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড সতীর্থ ও সমর্থকদের উদ্দেশে মাথা উঁচু রাখার এবং পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমে অনন্য এক রেকর্ডও গড়েছেন রোনালদো। তিনি এখন পর্তুগাল জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। এই তালিকায় তিনি ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ পেপেকে।

এছাড়া ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে রোনালদো স্পর্শ করেছেন লিওনেল মেসির সর্বোচ্চ ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ডও।

কেমন কাটল তারেক রহমানের সরকারের প্রথম ছয় মাস?
  • ১৭ আগস্ট ২০২৬
শতভাগ জিপিএ-৫ পাওয়া সেই স্কুলকে শোকজ করল বোর্ড
  • ১৭ আগস্ট ২০২৬
সড়ক বিভাজকে সজোরে ধাক্কা ইবির বাসের, প্রাণে বাঁচলেন ২৫ শিক্…
  • ১৭ আগস্ট ২০২৬
নিয়মিত তোকমা খেলে তরতরিয়ে কমে যাবে রক্তের কোলেস্টেরল, খাবেন…
  • ১৭ আগস্ট ২০২৬
কক্সবাজারগামী স্লিপার বাসে ভয়াবহ আগুন
  • ১৭ আগস্ট ২০২৬
খুকৃবি কর্মচারীর বরখাস্তের প্রক্রিয়া শুরু, আত্মপক্ষ সমর্থন …
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage