ঢাবির ভর্তিযুদ্ধ শুরু কাল

০২ জুন ২০২২, ১১:৪৯ AM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ সেশনের ‘ভর্তির লড়াই’ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (৩ জুন)। এদিন বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ভর্তিযুদ্ধ। বেলা ১১টা ১৫ মিনিটে বিজনেস স্টাডিজ অনুষদ ভবনস্থ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

দ্বিতীয়বারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। পাঁচটি ইউনিটের পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে ঢাবি প্রশাসন।

এদিকে ভিড় এড়ানোর লক্ষ্যে পরীক্ষার্থী ব্যতীত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ভর্তি পরীক্ষার দিন ক্যাম্পাসে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাবি প্রশাসন।

ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একইসঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা জারি করে বলা হয়, ভাসমান দোকান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও লিফলেটসহ অন্যান্য প্রচারণা কার্যক্রম ক্যাম্পাসকে অপরিচ্ছন্ন করে ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তাই পরীক্ষার দিন ক্যাম্পাসে এসব কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে পরীক্ষার দিন ক্যাম্পাসের প্রবেশপথ ও বিভিন্ন জায়গায় রোভার স্কাউট এবং বিএনসিসিসহ স্বেচ্ছাসেবকরা নিয়োজিত থাকবেন। ক্যাম্পাসের নান্দনিক পরিবেশ ও সবুজায়ন রক্ষা এবং পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবারই এ উদ্যোগটা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্ন করার জন্য সকল ডিনদের বলা হয়েছে। তারা স্ব স্ব অনুষদের প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখবে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করার জন্য বলা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ জুন (শনিবার) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন (শুক্রবার) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। মোট আসন সংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন আবেদন করেছেন।

এছাড়া ঢাবির ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬