রাবির ‘এ’ ইউনিটে প্রশ্নের ধরন বহুনির্বাচনি, মান ১.২৫

১৮ মে ২০২২, ১০:০৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষার মানবন্টন প্রকাশিত হয়েছে। বুধবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুসারে, ২০২১-২২ সেশনের ১০০ নম্বরের ভর্তি পরীক্ষার সময়সীমা হবে ১ ঘণ্টা। যেখানে মোট প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি প্রশ্নের মান হবে ১.২৫। প্রশ্নের ধরণ হবে বহুনির্বাচনি।

এ ইউনিটে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশ থেকে প্রশ্ন হবে। যেখানে বাংলা ৩৫, ইংরেজি ৩৫ ও সাধারণ জ্ঞান ৩০ নম্বরসহ মোট ১০০ নম্বর নির্ধারিত থাকবে।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটের পরীক্ষা ১০০ নম্বরে, সময় ১ ঘণ্টা

উল্লেখ্য, সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাষ্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

ঘুম থেকে ডেকে নিয়ে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • ১৮ জুন ২০২৬
দেশে সোনার দামে আবারও বড় লাফ, এবার ভরি কত?
  • ১৮ জুন ২০২৬
ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশনস থ্রু কালচার’ গ্র্যান্টস’ ২০২৬-…
  • ১৮ জুন ২০২৬
হাসনাত-সাদিক কায়েমদের প্রোগ্রাম অক্সফোর্ড ইউনিয়নেরই ছিল, নি…
  • ১৮ জুন ২০২৬
যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প…
  • ১৮ জুন ২০২৬
১০১ চোরাই মোবাইল উদ্ধার করে হস্তান্তর করা হলো মালিকের হাতে
  • ১৮ জুন ২০২৬