কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত

১৮ মে ২০২২, ০২:১০ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় সিলেকশন বৃদ্ধির বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শিগগিরই কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় বিষয়টি তোলা হবে।

বুধবার (১৮ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসে আয়োজিত ‘কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর মোট আসন সংখ্যার ১০ গুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে। তবে যেহেতু এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেহেতু সিলেকশন বৃদ্ধি করা যায় কিনা এটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি জুনে

অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করতে চাই না। কেননা স্কুল-কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হলে স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয় না। তবে সিলেকশন বৃদ্ধির যে দাবি উঠেছে সেটি নিয়ে সবার সাথে আলোচনা করা হবে। এটি আমার একার সিদ্ধান্ত না।

প্রসঙ্গত, আগামী ২৪ সেপ্টেম্বর দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে পারবে ৩৪ হাজার শিক্ষার্থী। তবে ২০২০  এবং ২০২১ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই লাখ। ফলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না। এই অবস্থায় কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬