কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি জুনে

১৮ মে ২০২২, ১২:০২ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালেয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগামী জুন মাসে প্রকাশ করা হবে।  আগামী ২৪ সেপ্টেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৮ মে) দ্যা ডেইলি ক্যাম্পাস আয়োজিত ‘কৃষি গুচ্ছে সিলেকশন বৃদ্ধির দাবি’ শীর্ষক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া।

তিনি বলেন, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আয়োজনের সার্বিক প্রস্তুতি চলছে। এবার কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন সেটি জানতে বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব পাওয়ার পর আগামী জুন মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরও পড়ুন: এক নজরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন প্রক্রিয়া

সিলেকশন বৃদ্ধি প্রসঙ্গে অধ্যাপক ড. মো. শহিদুর রশিদ ভূঁইয়া বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে ভর্তি পরীক্ষার কেন্দ্র করতে চাই না। কেননা স্কুল-কলেজে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হলে স্বচ্ছতার সাথে ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয় না। তবে সিলেকশন বৃদ্ধির যে দাবি উঠেছে সেটি নিয়ে সবার সাথে আলোচনা করা হবে। এটি আমার একার সিদ্ধান্ত না।

দুই শিফটে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার সুযোগ পাবে। রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একাধিক শিফটে ভর্তি পরীক্ষা নিয়ে থাকে। আপনারাও এই পদ্ধতি অনুসরণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই প্রস্তাবটি ভালো। দুই শিফটে পরীক্ষা আয়োজন করা যায় কিনা সেটি আমাদের আগামী সভায় আলোচনা করব। এছাড়া অন্য গুচ্ছ কীভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে সেটিও দেখা হবে।

এইচএসসি পাসেই নিটল-নিলয় গ্রুপ নিয়োগ দেবে ৪ জেলায়, আবেদন ১১ …
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের খাতা মূল্যায়ন করবেন কারা?
  • ১৫ আগস্ট ২০২৬
এসএ গ্রুপ নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আবেদন ১১ সে…
  • ১৫ আগস্ট ২০২৬
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন তিন লাখ ছড়াল, বাকি আরও দুদিন
  • ১৫ আগস্ট ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের খণ্ডকালীন নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্য…
  • ১৫ আগস্ট ২০২৬
সেই তর্ক কাণ্ডে মিরাজের কাছে ‘ভুল’ স্বীকার স্টার্কের
  • ১৫ আগস্ট ২০২৬