ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত কিশোরের মৃত্যু

১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ PM
ঈশ্বরদীর মুলাডুলি রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার সকালে তোলা

ঈশ্বরদীর মুলাডুলি রেলওয়ে স্টেশন। বৃহস্পতিবার সকালে তোলা © টিডিসি

পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৬ বছর। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে মুলাডুলি রেলওয়ে স্টেশনটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

তিনি আরও জানান, স্টেশনের অদূরে একটি সিগন্যাল গ্যান্ট্রির কাছে যুবকের মরদেহ পড়েছিল। সিগন্যাল গ্যান্ট্রিতেও রক্তের দাগ পাওয়া গেছে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করার সময় সিগন্যাল গ্যান্ট্রির সঙ্গে ধাক্কা লেগে সে ট্রেন থেকে ছিটকে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্…
  • ১২ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস জীবনের শুরু থেকেই ভবিষ্যৎ গড়তে ভালো সঙ্গ বেছে নিত…
  • ১২ নভেম্বর ২০২৬
যদি কথা বলতে দেন, থাকি, না হলে থাকব না: স্পিকারকে নাহিদ
  • ১২ নভেম্বর ২০২৬
অভিষেকেই ৭ উইকেট নিয়ে রেকর্ড সাকিবের
  • ১২ নভেম্বর ২০২৬
ডিন অনুষদের ৩ বিভাগে চেয়ারম্যান সংকট, একাই দায়িত্ব সামলাচ্ছ…
  • ১২ নভেম্বর ২০২৬
মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950