এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি

০৩ এপ্রিল ২০২২, ০৭:৫৯ PM
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি

এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি © ফাইল ছবি

দেশের সরকারি ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এবারের এ ভর্তি পরীক্ষা কার্যক্রমে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ‘লিড ইউনিভার্সিটি’ হিসেবে দায়িত্ব পালন করবে। আগামী সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। এছাড়া এবারে নতুন একটি বিশ্ববিদ্যালয় এ কার্যক্রমে যুক্ত হতে পারে। সে হিসেবে মোট ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হবে এবারের ভর্তি পরীক্ষা।

শেকৃবি উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভুঁইয়া রবিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পূর্বের ভর্তি কমিটি এখনো আমাদের হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেননি। অফিসিয়ালি দায়িত্ব হাতে পেলে আমরা কাজ শুরু করবো। এ বিষয়ে আগামী সপ্তাহে একটি সভা আয়োজন করা হবে।

কৃষি গুচ্ছে এবারের আয়োজন নিয়ে মোট তৃতীয়বারের মত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও দ্বিতীয়বার ২০২০-২১ শিক্ষাবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ‘লিড ইউনিভার্সিটি’ হিসেবে দায়িত্ব পালন করেছে।

আরও পড়ুন: কীভাবে নেবে ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি প্রস্তুতি

অধ্যাপক শহীদুর রশীদ বলেন, এ দায়িত্ব কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ক্রম অনুসারে হয়ে থাকে। আগামী বছরগুলোতে লিড ইউনিভার্সিটি হিসেবে অপর একটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আয়োজনে দায়িত্বপালন করবে।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্স বিশ্ববিদ্যালয় ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়।

২০২০-২১ শিক্ষাবর্ষে আয়োজিত ভর্তি পরীক্ষা কার্যক্রম ইতিমধ্যে শেষ করেছে সাবেক কমিটি। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয়ভাবে আর কোন ভর্তির কার্যক্রম হবে না।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছে আরও একটি বিশ্ববিদ্যালয় যুক্ত হচ্ছে বলে জানা যাচ্ছে। নতুনভাবে যুক্ত হতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’। বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, এবার প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদে শিক্ষার্থী ভর্তি করানো হবে। কৃষি গুচ্ছ পদ্ধতিতে আমরা যাবো। ফলে কৃষি গুচ্ছের বাকি ৭টিসহ এখন হবে মোট ৮টি।

ঢাকার বাতাস আজ ‘মাঝারি’ মানের
  • ১৪ মার্চ ২০২৬
মার্কিন ৬ ক্যাটাগরির ভিসা পেলেও বাতিল হতে পারে যে কারণে, নত…
  • ১৪ মার্চ ২০২৬
বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
  • ১৪ মার্চ ২০২৬
পাবলিক পরীক্ষা আইনে পরিবর্তন আনার চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী
  • ১৪ মার্চ ২০২৬
একটি দেশে ঈদের তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে?
  • ১৪ মার্চ ২০২৬
ফাঁড়ি আছে নেই পুলিশ, নিরাপত্তাহীনতায় ববি শিক্ষার্থীরা
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081