মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনার সুযোগ, আবেদন ১৫ জুলাই পর্যন্ত

২২ জুন ২০২৬, ০৮:৪৪ PM
মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

মার্কিন সহায়তায় ইএমকে সেন্টার পরিচালনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

ঢাকার এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টারের ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য ‘নোটিশ অব ফান্ডিং অপরচুনিটি’ (NOFO) প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস (U.S. Embassy Dhaka)। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক জোরদার ও জন-কূটনীতি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এ অর্থায়ন দেওয়া হবে।

আগ্রহী ও যোগ্য প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ জুলাই ২০২৬ বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠান ইএমকে সেন্টার পরিচালনার মাধ্যমে এমন জন-কূটনীতি কর্মসূচি বাস্তবায়ন করবে, যা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, শিক্ষা ও উদ্ভাবনকে তুলে ধরবে, তরুণদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

প্রোগ্রামের আওতায় বিশেষভাবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM), মিডিয়া ও দক্ষতা উন্নয়নসংক্রান্ত কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

আবেদনের জন্য যোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অলাভজনক সংস্থা (এনজিও ও থিংক ট্যাংকসহ), বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং পাবলিক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন।

আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে মার্কিন দূতাবাসের এই ওয়েবসাইটে।  

আরও তথ্য জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজ

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950