নতুন ঠিকানা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’

২২ জুন ২০২৬, ০৮:২৫ PM
বিরল প্রজাতির সাদা মহিষ

বিরল প্রজাতির সাদা মহিষ © সংগৃহীত

জাতীয় চিড়িয়াখানায় থাকা বিরল প্রজাতির সাদা মহিষটিকে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‌‌‘প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে স্থানান্তর করা হয়েছে।’

তিনি জানান, প্রাণিটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানান্তরের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। 

বিএলআরআই সূত্রে জানা গেছে, বর্তমানে মহিষটিকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময় প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে এবং বাইরের লোকজনের প্রবেশাধিকার সীমিত থাকবে।

মহিষটির তত্ত্বাবধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ড. গৌতম কুমার দেবকে। তিনি মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. গৌতম কুমার দেব বলেন, জাত উন্নয়নসংক্রান্ত গবেষণার জন্য মহিষটিকে বিএলআরআইয়ে আনা হয়েছে। এর জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা এবং প্রজনন সক্ষমতা নিয়ে গবেষণা করা হবে। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং কোয়ারেন্টিন শেষে গবেষণার বিভিন্ন কার্যক্রম শুরু হবে। মহিষটিকে স্থায়ীভাবে বিএলআরআইয়েই রাখা হবে বলেও জানান তিনি।

এর আগে কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের একটি খামারে থাকা বিরল অ্যালবিনো প্রজাতির সাদা মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের অংশের বিশেষ ধরনের চুলের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলিয়ে এর নাম দেয় মালিক ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে কোরবানি না দিয়ে প্রাণিটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার এবং গত ২৭ মে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়। সেখানে প্রদর্শনের পর এটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়। সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে সাদা মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০১ আগস্ট ২০২৬
তৃতীয় ভাষাকে প্রাধান্য দেওয়া বাংলাদেশ সরকারের একটা বড় লক্…
  • ০১ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষায় কি দলীয়করণমুক্ত করতে পেরেছি—প্রশ্ন ড. মাহমুদুর …
  • ০১ আগস্ট ২০২৬
জুলাই শহীদদের স্মরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিত…
  • ০১ আগস্ট ২০২৬
স্পেনের সঙ্গে বর্ডার ফ্রি শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
চীনের এআই সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক হিসেবে যুক্ত হচ্ছে বা…
  • ০১ আগস্ট ২০২৬