মেডিকেলে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৩ জন

১৬ মার্চ ২০২২, ০৮:৩৪ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল মঙ্গলবার ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, এবার ভর্তি আবেদনের ক্ষেত্রে নতুন রেকর্ড হয়েছে। গত বছর আবেদন করেছিল ১ লাখ ১৭ হাজার ৩৭৫ জন। আর চলতি বছর প্রায় দেড় লাখ শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৬টা পর্যন্ত টাকা জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ জন। আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেয়া যাবে।

জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ বছর রেকর্ড পরিমান আবেদন পড়েছে। এখন পর্যন্ত এক লাখ ৪৩ হাজারে বেশি শিক্ষার্থী ফি জমা দিয়েছেন। এই সংখ্যা আরেকটু বাড়তে পারে।

আরও পড়ুন: পড়া শুরুর আগে কোরআন তেলাওয়াত করতাম: মিশোরী মুনমুন

অধিদপ্তর সূত্রে বলা হয়েছে, দেশে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। মোট আসনের মধ্যে সাধারণ কোটায় ৪ হাজার ২৩০টি, মুক্তিযোদ্ধা কোটায় (২ শতাংশ) ৮৭টি, উপজাতি কোটায় নয়টি, অ-উপজাতি কোটায় তিনটি এবং অন্যান্য জেলার উপজাতি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আটটি আসন বরাদ্দ রাখা হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হবে। বরাবরের মতো সারাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টালের জন্য একটিই গুচ্ছভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬