আইইউটির ভর্তি পরীক্ষা ২৭ মে, আবেদন শুরু ২১ মার্চ

০৯ মার্চ ২০২২, ০৩:৪২ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি © ফাইল ছবি

ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ‘ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)’র ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২০ ও ২০২১ সালে এইচএসসি ও ডিপ্লোমা উত্তীর্ণ শিক্ষার্থীরা এ আবেদন করতে পারবেন।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মার্চ থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (https://admission.iutoic-dhaka.edu/) আবেদন করা যাবে। আগামী ২৭ ও ২৮ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

স্নাতক ছাড়াও স্নাতকোত্তর ও পিএইডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬