মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু ২৬ মার্চ

১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৭ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

আগামী ১ এপ্রিল ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৬ মার্চ থেকে ভর্তি পরীক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।

সম্প্রতি প্রস্তুকৃত মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতকৃত ভর্তি বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে মেডিকেল ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি এক হাজার টাকা। ১১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টেলিটকের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর ১ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশি নাগরিক যারা বিদেশি শিক্ষা কার্যক্রম থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সার্টিফিকেট সমতাকরণ করতে হবে। এজন্য দুই হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) বরাবর আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী বছরের ন্যায় এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

যারা ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০১৮ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের করতে পারবেন না।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা: জানে না বুয়েট প্রশাসন

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। এক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর জন্য ৭৫ নম্বর এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। মোট ৩০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বরের (মোট ১০০) প্রশ্ন থাকবে।

আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসেই ভর্তি পরীক্ষা নিতে চেয়েছিল আয়োজক কমিটি

এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবে। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9