মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

০৯ নভেম্বর ২০২১, ০৯:১৩ AM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

আগামী ১৯ ও ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার দুই শিফটে মোট চারটি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনুষদগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

এদিকে, আগামীকাল বুধবার (১০ নভেম্বর) থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থী। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা গেছে, এবার দেশের ৪টি বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনা) এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফল ৭ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকের ওপর জামায়াত কর্মীদের হামলা, প্রতিব…
  • ২৩ জুন ২০২৬
ফুচকার টক পানিতে লুকিয়ে থাকে পেটের অসুখ, বর্ষায় কেন বাড়ে ঝু…
  • ২৩ জুন ২০২৬
সাময়িক বরখাস্ত ঢাবি অধ্যাপক কলিমুল্লাহ-শিবলী রুবাইয়াত-জামাল…
  • ২৩ জুন ২০২৬
গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
জাইমাকে নিয়ে ভুয়া স্ক্রিনশট-ভিডিও ছড়ায় আওয়ামীপন্থীরা, যাচাই…
  • ২৩ জুন ২০২৬
মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড কী ভাঙতে পারবেন এমবাপ্পে?
  • ২৩ জুন ২০২৬