১৮ জুনের পরিবর্তে ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা

০৮ জুন ২০২১, ০৩:০২ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুন ভর্তি পরীক্ষা হচ্ছে না। ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির বৈঠকে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে বুটেক্স উপাচার্য অধ্যাপক আবুল কাশেম। তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর লকডাউন থাকা এবং দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ বাড়ানোয় আমাদের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।

তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জুনের পরিবর্তে ২০ আগস্ট বুটেক্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই একদিনের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল বুটেক্সে ভর্তি আবেদন শুরু হয়ে চলে ১৫ মে পর্যন্ত। আর ২৪ মে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওইদিন থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়। গত ৬ জুন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ ছিল।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬