চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল

২৯ এপ্রিল ২০২১, ১২:২৭ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সময় বাড়িয়ে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩০ এপ্রিল) ভর্তি পরীক্ষায় আবেদনের নির্ধারিত সময় ছিল।

বুধবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলমান লকডাউনের কারণে ভর্তি প্রক্রিয়া পাঁচদিন পেছানোয় ও অনলাইন আবেদনের সার্ভার জটিলতা থাকায় এ সময় বাড়ানো হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে এ আবেদন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে ১২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়।

কোন ইউনিটে কবে পরীক্ষা

স্বাস্থ্যবিধি মেনে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ২২ ও ২৩ জুন, ‘ডি’ ইউনিটে ২৪ ও ২৫ জুন, ‘এ’ ইউনিটে ২৮ ও ২৯ জুন, ‘সি’ ইউনিটে ৩০ জুন এবং ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে ১ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন পদ্ধতি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://admission.cu.ac.bd/) থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আরো পড়ুন  চবির সব ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন ও সময়সূচি

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
ঈদের শুভেচ্ছাবার্তায় যা বললেন মুজতবা খামেনি
  • ২১ মার্চ ২০২৬
জামায়াত নেতাদের কে কোথায় ঈদ করছেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদে নতুন কাপড় পরিধানে যে দোয়া পড়বেন
  • ২১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা নয়, লটারির মাধ্যমেই হবে মেধার সুষম বণ্টন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দ ছোটবেলার স্মৃতি আর এখনকার অনুভূতি
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence