প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ জুন, আবেদন শুরু ২৪ এপ্রিল

২০ এপ্রিল ২০২১, ০৭:০১ PM
প্রকৌশল গুচ্ছ

প্রকৌশল গুচ্ছ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে আগামী ২৪ এপ্রিল সকাল ৯ টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় ০৮ মে বিকাল ৫টা। অনলাইনে আবেদনের যাবে https://www.admissionckruet.ac.bd/ লিংকে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি উপরোক্ত ওয়েবসাইট হতে জানা যাবে।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেখুন

আজ (২০ এপ্রিল) দুপুরে চুয়েট, কুয়েট ও রুয়েট-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল আলম এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়। আগামী ০২ জুন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬