মেডিকেলের প্রশ্নফাঁসের গুজব ছড়ালে আইনি ব্যবস্থা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩৫ AM
মেডিকেল ভর্তি পরীক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়াবে তথ্য প্রযুক্তি আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব।

সতর্কবার্তায় বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। পরীক্ষার্থীদেকে গুজবে কান না দিয়ে এবং প্রতারণায় পা না দিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, শতভাগ স্বচ্ছতার সাথে নিশ্ছিদ্র নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে এ বছরের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা গ্রহণের কার্যক্রম চলছে। সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের নীতি নির্ধারণী মহল সজাগ রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। প্রতারকচক্রের প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে বার্তায়।

এছাড়া প্রতারক চক্রের কোন অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম ও নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে সকলকে অনুরোধ করা হয়েছে সতর্কবার্তায়।

উল্লেখ্য, আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গাজীপুরে ট্রাকের ধাক্কায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অ…
  • ০৭ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ নেবে আকিজ গ্রুপ, সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যম…
  • ০৭ এপ্রিল ২০২৬
২০তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, যা জানা যাচ্ছে
  • ০৭ এপ্রিল ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসিএ চেয়ার…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সপ্তম বাংলাদেশ ইকোনমিকস সামিট শুরু
  • ০৭ এপ্রিল ২০২৬
close