চবি ভর্তি আবেদন শুরু ৫ এপ্রিল

২৪ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৪ PM

© ফাইল ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৫ এপ্রিল সকাল ১১টা থেকে। আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ২২ জুন থেকে ২৫ জুন ও ২৮ জুন থেকে ০১ জুলাই এবং ০৫ জুলাই থেকে ০৮ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

এতে বলা হয়, ০৫ এপ্রিল সকাল ১১:০০টা থেকে ৩০ এপ্রিল রাত ১১:৫৯টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ০২ মে রাত ১১:৫৯টা পর্যন্ত জমা দেয়া যাবে। বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওযেবসাইটে (https://admission.cu.ac.bd/) পরবর্তীতে পাওয়া যাবে।

এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রান্সক্রিপ্ট-সার্টিফিকেটে ‘সোহরাওয়ার্দী’ বানান বিভ্রাটে ক…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মা…
  • ২৮ এপ্রিল ২০২৬
পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতু…
  • ২৮ এপ্রিল ২০২৬
অতিরিক্ত খরচ ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি ৪২ শতাংশ বাড়ানো সম্…
  • ২৮ এপ্রিল ২০২৬