চবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৫ PM

© ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এস. এম, আকবর হোছাইন সাক্ষারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি সংক্রান্ত সম্মানিত ডিনবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত ৪র্থ সভার (জরুরী) সিদ্ধান্তক্রমে এ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।

এতে বলা হয়, আগামী ২২ জুন থেকে ২৪ জুন ২০২১ ও ২৮ জুন থেকে ০১ জুলাই ২০২১ এবং ০৫ জুলাই থেকে ০৮ জুলাই ২০২১ তারিখের মধ্যে চবির ভর্তি অনুষ্ঠিত হবে। এছাড়া ইউনিট/উপ-ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানাে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিনসদের সমন্বয়ে অনুষ্ঠিত ৪র্থ সভার প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত সিদ্ধান্ত এই মাসেই কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চূড়ান্ত মিটিংয়ে হবে। পরে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬