বুয়েটে ভর্তির প্রিলিমিনারি টেস্ট ২৮ মে

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২৩ PM

© ফাইল ফটো

দুই ধাপে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর মধ্যে প্রিলিমিনারি টেস্ট (প্রাথমিক বাছাই) নেয়া হবে ২৮ মে। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ১০ জুন চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বুয়েট।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক রফিকুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৮ মে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে বুয়েট। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের চূড়ান্ত পরীক্ষা নেয়া হবে ১০ জুন।

তিনি আরও বলেন, গুচ্ছভুক্ত সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ মে। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট, কুয়েট, চুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ জুন।

ট্যাগ: বুয়েট
শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬