গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা ১৯ জুন শুরুর প্রস্তাব

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪১ PM

© ফাইল ফটো

আগামী ১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই প্রস্তাব করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম শেখ।

তিনি বলেন, ১৯ জুন থেকে গুচ্ছ পদ্ধতির পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ১৯ জুন, ২৬ জুন ৩ ও ১০ জুলাই তিনটি ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে কলা বিভাগের জন্য ১৯ জুন, বাণিজ্যের ২৬ জুন এবং বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ৩ অথবা ১০ জুলাই

বৈঠক সূত্রে জানা গেছে, গুচ্ছতে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য ৪ দিন সময় নেয়া হয়েছে। একদিন বাড়তি রাখা হয়েছে। অন্য কোনো ইউনিভার্সিটি যদি এই চারদিনের কোনো একদিন ভর্তি পরীক্ষা নেয় তাহলে বিকল্প তারিখে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যগ্ম আহবায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা একদিন বাড়তি চেয়েছি। অন্য কোনো ইউনিভার্সিটির পরীক্ষার তারিখের সাথে আমাদের তারিখ মিলে গেলে আমরা বিকল্প তারিখে পরীক্ষা নিবো।

এনএসইউতে এডিবি-এসআইপিজি প্রশিক্ষণ: জননীতিতে মনিটরিং ও মূল্য…
  • ২৮ এপ্রিল ২০২৬
ট্রান্সক্রিপ্ট-সার্টিফিকেটে ‘সোহরাওয়ার্দী’ বানান বিভ্রাটে ক…
  • ২৮ এপ্রিল ২০২৬
ইউরোপিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কুমিল্লার মা…
  • ২৮ এপ্রিল ২০২৬
পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ এপ্রিল ২০২৬
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতু…
  • ২৮ এপ্রিল ২০২৬
অতিরিক্ত খরচ ছাড়াই স্বাস্থ্যসেবার পরিধি ৪২ শতাংশ বাড়ানো সম্…
  • ২৮ এপ্রিল ২০২৬