দুই দাবিতে অনশনে ভর্তিচ্ছুরা

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:২৪ PM
অনশনরত শিক্ষার্থীরা

অনশনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট রাখা এবং সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে অর্ধবেলা অনশন কর্মসূচি পালন করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অনশন স্থগিত করেন তারা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিভিন্ন কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে শফিকুল হক শফি জানান, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ইউনিট বহাল রাখা এবং প্রাথমিকভাবে সিলেকশন করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি বাতিল করার দাবিতে আমাদের এই অনশন।

উল্লেখ্য. গত ১৯ ডিসেম্বর এক সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সিদ্ধান্ত নেন, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোন ইউনিট থাকবে না। এবার ভর্তি পরিক্ষার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সেই আবেদন থেকে যাচাই-বাছাই করা নির্দিষ্ট সংখ্যক প্রার্থীকেই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হবে। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থীর এবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। এ সিন্ধান্তের পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শিশুপুত্রকে কোলে নিয়ে ইইউ বৈঠকে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন…
  • ২৬ জুন ২০২৬
মুখ্যমন্ত্রী বিজয়ের নতুন চমক, সরকারি হাসপাতালে জন্মালেই শিশ…
  • ২৬ জুন ২০২৬
গভীর রাতে বাড়িতে কাফনের কাপড় ও উড়ো চিঠি রেখে প্রাণনাশের হুম…
  • ২৬ জুন ২০২৬
দেশে ৯ম প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদ…
  • ২৬ জুন ২০২৬
বিসিবির অর্থায়ন স্থগিত চেয়ে আইসিসিকে চিঠি দিলেন বুলবুল
  • ২৬ জুন ২০২৬
নোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর ‘ম্যাংগো লাভার’ অফিসে হামলা-ভা…
  • ২৬ জুন ২০২৬