ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৩ ডিসেম্বর ২০১৯, ০৪:১০ PM
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী সনদপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের স্প্রিং ২০২০ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) আফতাবনগরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকালে আর্টস ও সোশ্যাল সায়েন্স এবং বিজনেস ও ইকোনোমিকস অনুষদে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বিকালে সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যালয় সূত্রে জানা যায়, এ সেমিস্টারে ভর্তি আবেদন পড়েছে ৫ হাজার ২৯টি। এর মধ্যে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে সর্বোচ্চ দেড় হাজার। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩ জনের বেশি ভর্তিচ্ছু আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

গোপালগঞ্জে চলাচলের পথ বন্ধ করে ৩২ পরিবারকে অবরুদ্ধ
  • ২৯ এপ্রিল ২০২৬
সামান্য বৃষ্টিতেই মরণফাঁদে পরিণত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলি…
  • ২৯ এপ্রিল ২০২৬
লাখ লাখ টাকার ল্যাব পড়ে আছে অযত্ন-অবহেলায়, শিক্ষার্থীদের ব্…
  • ২৯ এপ্রিল ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন শেষ ৬ মে
  • ২৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ২৫ শিশু ভর্তি
  • ২৯ এপ্রিল ২০২৬
বেনাপোল বন্দরে ওজন কারচুপি, রাজস্ব হারাচ্ছে সরকার
  • ২৯ এপ্রিল ২০২৬