প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় প্রথম ইশতিয়াক মঈন

০৯ মার্চ ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪১ AM
মো. ইশতিয়াক মঈন

মো. ইশতিয়াক মঈন © সংগৃহীত

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মো. ইশতিয়াক মঈন। তিনি নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। শুক্রবার (৮ মার্চ) মধ্যরাতে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফলে দেখা গেছে, ১১৫৮৯৭ রোল নম্বরধারী ইশতিয়াক মঈন মেরিট লিস্টের এক নম্বরে রয়েছেন। তিনি নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তীর্ণ ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও বিভাগ চয়েস ফরম পূরণ করবেন। এবার ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও বিভাগের পছন্দক্রম প্রদান করতে হবে।

আরো পড়ুন: প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩৯টি পছন্দসহ একটি পছন্দক্রম এবং স্থাপত্য বিভাগের জন্য তিনটি পছন্দসহ আলাদা একটি পছন্দক্রম পূরণ করতে হবে।

ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৯ আগস্ট ২০২৬
মঙ্গলবার কুয়েটে যাচ্ছেন শিক্ষামন্ত্রী
  • ২৯ আগস্ট ২০২৬
শরীর ভালো মানেই সব ঠিক কি? স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ১১ ভুল ধা…
  • ২৯ আগস্ট ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি করল যুক্তর…
  • ২৯ আগস্ট ২০২৬
ল্যাবে পুড়েছে আইসি, রাত জেগে পড়াশোনা—সিফাতের ডিনস অ্যাওয়ার্…
  • ২৯ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস
  • ২৯ আগস্ট ২০২৬