চবিতে ভর্তি: প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ, পুনঃনির্ধারিত সময়সূচি প্রকাশ

১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। এ ছাড়া পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। প্রতিটি ইউনিটের জন্য প্রবেশপত্র ডাউনলোড ও পরীক্ষার আলাদা তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৪র্থ সভার ৩ নম্বর সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: বন্ধুদের সাথে ঘুরতে এসে ঝর্ণায় পিছলে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

আজ থেকে ‘এ’ ইউনিটের প্রবেশপত্র পাওয়া যাবে। পর্যায়ক্রমে অন্য ইউনিটের প্রবেশপত্রও ডাউনলোড শুরু হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে। প্রবেশপত্র সংগ্রহের তারিখ দেখতে ও পুনঃনির্ধারিত সময়সূচি দেখতে এখানে ক্লিক করুন।

সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূ…
  • ১৬ জুলাই ২০২৬
ইউনিসেফের সহযোগিতায় ‘সম্ভব জবস’ দিচ্ছে বিনা মূল্যে দক্ষতা উ…
  • ১৬ জুলাই ২০২৬
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে একমাত্র মেডিকেল প্রতিনিধি ডা. যায়…
  • ১৬ জুলাই ২০২৬
সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার চিঠ…
  • ১৬ জুলাই ২০২৬
ভিসা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা: রিমান্ডে ৪ আসামি, ক…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence