মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে

১৬ অক্টোবর ২০২৬, ১২:১৩ AM
মোহাম্মদপুর থানা

মোহাম্মদপুর থানা © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের বাবা-ছেলে গুলিবিদ্ধ ও চাপাতির কোপে আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর মোহাম্মদপুরের বছিলা সড়কের ময়ূর ভিলার সামনের ফুটপাতে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন মো. ফাহিম ও তাঁর বাবা মো. সুমন।

জানা যায়, রাতে স্থানীয় সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের মধ্যে এ গুলি ও হামলার ঘটনা ঘটে।

আহত বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়, পরে তাঁদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬