মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবুব নাহিদের জন্মদিন পালন

১৫ অক্টোবর ২০২৬, ১০:৫০ PM
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবুব নাহিদের জন্মদিন পালন

মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবুব নাহিদের জন্মদিন পালন © সংগৃহীত

জন্মদিন মানেই সাধারণ মানুষের কাছে কেক কাটা, আলোকসজ্জা কিংবা জাকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান। তবে নিজের বিশেষ দিনটিকে সম্পূর্ণ ভিন্ন এক আলোয় রাঙিয়ে নিলেন মাহবুব নাহিদ। গতানুগতিক উদ্‌যাপনের প্রথা ভেঙে তিনি দিনটি উৎসর্গ করলেন সমাজের সুবিধা বঞ্চিত, পিতৃহীন এতিম শিশুদের তরে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই উপলক্ষে স্থানীয় একটি এতিমখানায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মাহবুব নাহিদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করার পাশাপাশি জগতের সকল পিতা-মাতাহীন কোমলমতি শিশুদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

মিলাদ ও দোয়া শেষে এতিমখানার শিশুদের জন্য এক তৃপ্তিদায়ক দুপুরের খাবারের ব্যবস্থা করেন তিনি। শিশুগুলোর চোখেমুখে ফুট ওঠে অনাবিল আনন্দ আর তৃপ্তির হাসি। শুধু দুপুরের খাবারেই সীমাবদ্ধ ছিলেন না মাহবুব নাহিদ; তিনি নিজ হাতে প্রতিটি এতিম ছাত্রের হাতে তুলে দেন নানাবিধ উপহার সামগ্রী। কোমলমতি শিশুদের কাছে সেই উপহার ছিল এক পরম আনন্দের উপহার, আর মাহবুব নাহিদের জন্য তা ছিল আত্মিক প্রশান্তির মুহূর্ত।

নিজের জন্মদিন এভাবে পালনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, সাবেক ছাত্রদল নেতা, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং লেখক মাহবুব নাহিদ বলেন, প্রতি বছর তো কতভাবেই জন্মদিন আসে আর যায়। কিন্তু এই নিষ্পাপ শিশুগুলোর মুখের এক চিলতে হাসির মাঝে যে স্বর্গীয় আনন্দ খুঁজে পেয়েছি, তা আর কোথাও সম্ভব নয়। তাদের দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এই বাচ্চারাই একদিন দেশ ছাপিয়ে বিশ্বমঞ্চে আল-কোরআনের আলো আরও ছড়িয়ে দেবে।

এছাড়াও তিনি বলেন, কওমি মাদ্রাসার এলেমের শিক্ষা, দীনের শিক্ষা আরো প্রসারিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।

জন্মদিনের এমন মানবিক ও হৃদয়স্পর্শী উদ্যোগ স্থানীয়ভাবে বেশ প্রশংসিত হয়েছে। সমাজের প্রতি এমন দায়বদ্ধতা এবং ভালোবাসার দৃষ্টান্ত থেকে প্রেরণা নিয়ে অনেকেই হয়তো আগামী দিনে উদযাপনের চিরাচরিত ধারা বদলে মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন এমনটাই প্রত্যাশা সুধীজনের।

ট্যাগ: জন্মদিন
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬