সাত কলেজের ৪র্থ মনোনয়ন তালিকা প্রকাশ, ৫ম তালিকা ১৬ সেপ্টেম্বর

১১ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০১ PM
লোগো

লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ‘বিষয় ও কলেজ’ মনোনয়নের ৪র্থ তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ‘বিষয় ও কলেজ’ পছন্দের ৪র্থ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে।

তিনি বলেন, মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৩ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। 

এরপর ৫ম মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, ৩য় মনোনয়নে মনোনীত শিক্ষার্থী যারা টাকা জমা দেয়নি বলে পাওয়া যাবে তাদের আসন শুন্য ধরে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে যারা ৪র্থ মনোনয়ন তালিকায়ভর্তি নিশ্চায়ন করবেন না তাদের আসনও শূণ্য ধরে আগামী ১৬ সেপ্টেম্বর বিকেলে ৫ম মনোনয়ন প্রকাশ করা হবে।  

প্রসঙ্গত, সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারাই বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য ‘বিষয় ও কলেজ’ পছন্দের আবেদন করতে পেরেছেন।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬