গুচ্ছের বিজ্ঞান ইউনিট

৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন

০৬ জুন ২০২৩, ০৯:১৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তির হতে পরীক্ষায় লড়ছেন শিক্ষার্থীরা

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তির হতে পরীক্ষায় লড়ছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন শাহরিয়ার আলম পাটওয়ারী। তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০। অন্যদিকে এবারের ফলাফলে সর্বনিম্ন নম্বর এসেছে মাইনাস ১৩ দশমিক ২৫। তবে, তার নাম ও পরিচয় প্রকাশ করেনি পরীক্ষা কমিটি। 

মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় উপাচার্যদের সভা শেষে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। এবার ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ভর্তি পরীক্ষায় ৮৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৫ জন। তাছাড়া ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৪০ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ১৮৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৫৬১ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ১ হাজার ৪৭৭, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৭ হাজার ৯১০, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।

সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শাহরিয়ার আলম পাটওয়ারী সিলেটের ইংরেজি মাধ্যম স্কলার্সহোমের শিক্ষার্থী। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেদ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নম্বর ১৬১৫৯৫।

এবার ক ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন৷ পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন। অকৃতকার্য হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন৷ পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ৮৮ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩০৪ জন।

প্রসঙ্গত, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ৩ ইউনিটে সারাদেশে অংশ নেয় ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৫ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৫ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা গত ৩ জুন ও ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা গত ২৭ মে অনুষ্ঠিত হবে।

নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
×