এইচএসসির ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

২৮ জুলাই ২০২৬, ০৩:১৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৬, ০৩:১৮ PM
 প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলমান এইচএসসি পরীক্ষার অর্থনীতি দ্বিতীয় পত্রের ২১ জন পরীক্ষার্থীর সৃজনশীল উত্তরপত্রের ওএমআর শিটের অংশ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মোজাম্মেল হোসেনকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করে গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান বলেন, পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর পরীক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন পরীক্ষার উত্তরপত্র এবং ওএমআর শিট পৃথক প্যাকেটে সিলগালা করে রিকশাযোগে স্থানীয় ডাকঘরে পার্সেলের জন্য যান। সেখানে গিয়ে দেখতে পান উত্তরপত্রের প্রথম অংশের ওএমএমআর মিসিং। বিষয়টি ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে লিখিতভাবে জানানো হয়েছে, যেন পরীক্ষার্থীদের ফলাফলে কোনো সমস্যা না হয়।

ওএমআর শিটের দ্বিতীয় ও তৃতীয় অংশ খাতার সঙ্গে থাকায় এবং শিক্ষার্থী হাজিরা শিটে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার থাকায় পরীক্ষকের দ্বারা খাতা মূল্যায়নে কোনো অসুবিধা হবে না বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল মোর্শেদ বলেন, এ ঘটনায় পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬