ডব্লিউএসডিজি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি

২৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ PM
ডব্লিউএসডিজি-চ্যালেঞ্জে-চ্যাম্পিয়ন-নর্দান-ইউনিভার্সিটি

ডব্লিউএসডিজি-চ্যালেঞ্জে-চ্যাম্পিয়ন-নর্দান-ইউনিভার্সিটি © সংগৃহীত

বন্যা মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আগাম সতর্কবার্তা ব্যবস্থা উদ্ভাবন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘টিম অ্যাকোয়াগার্ড’। এই প্রযুক্তির মাধ্যমে তারা ‘ওয়ার্ল্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (ডব্লিউএসডিজি) চ্যালেঞ্জ’-এ চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলটির নেতৃত্ব দেন মো. আরাফাত ইসলামের এবং সাকিব হাসান। তাদের প্রজেক্টের নাম ছিল ‘ইন্টেলিজেন্ট ফ্লাড প্রেডিকশন অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম’।

রোবোটিকস প্রতিষ্ঠান রোবোটেক ভ্যালি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্টস অর্গানাইজেশন (এমওয়াইএসও) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। আসরে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞানীদের উদ্ভাবন প্রদর্শিত হয়।

ভবিষ্যতে প্রযুক্তি খাতে এ ধরনের উদ্ভাবন অব্যাহত রাখার কথা জানিয়েছে নর্দান ইউনিভার্সিটির সিএসই বিভাগ।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬