জব কর্নারের সুবিধা সম্প্রসারণসহ ৭ দাবিতে ইবি উপাচার্যকে স্মারকলিপি

২৮ জুলাই ২০২৬, ০৩:৩০ PM
উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থী ও চাকরির প্রস্তুতি গ্রহণকারীরা

উপাচার্যকে স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থী ও চাকরির প্রস্তুতি গ্রহণকারীরা © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থিত জব কর্নারের বিভিন্ন সমস্যা সমাধানে ৭ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও চাকরির প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্মারকলিপি প্রদান করে তারা। এ সময় স্মারকলিপির সঙ্গে ৭৩ জনের স্বাক্ষরের কপিও জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, এক বছর আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের রেফারেন্স রুমকে জব কর্নারে রূপান্তর করা হয়। তবে দুঃখের বিষয়, প্রতিষ্ঠার পর থেকেই জব কর্নারটি বিভিন্ন সীমাবদ্ধভার সম্মুখীন হয়ে আসছে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে তীব্র স্থানসংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিন অনেক শিক্ষার্থী আসন সংকটের কারণে পড়াশোনার সুযোগ না পেয়ে ফিরে যেতে বাধা হচ্ছে। এ ছাড়া প্রচণ্ড গরমের মধ্যেও সংকীর্ণ পরিবেশে গাদাগাদি করে পড়াশোনা করতে হচ্ছে, যা একটি স্বাস্থ্যকর ও মনোযোগী শিক্ষার পরিবেশের পরিপন্থী।এসময় জব কর্নারের শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ, অনুকূল শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের স্বার্থে ৭দফা দাবি পেশ করে তারা। 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো জব কর্নারের জন্য আরও একটি রিডিং রুম সংযোজন; শুক্রবারেও জব কর্নার খোলা রাখার ব্যবস্থা করা; আবাসিক হলসমূহের ছুটির সঙ্গে জব কর্নারের দুটির সামঞ্জস্য বিধান করা; উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত; রিডিং রুমে পর্যান্ত ডেস্ক ও উপযুক্ত আসবাবপত্র সংযোজন; নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং জব কর্নারে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা স্থাপন করা।

এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের জন্য জব কর্নার বর্তমানে একটি অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় শিক্ষা-সহায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রায় এক বছর পূর্বে কেন্দ্রীয় গ্রন্থাগারের রেফারেন্স রুমকে জব কর্নারে রূপান্তর করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই এটির প্রতি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। আশা করি প্রশাসন দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জব কর্নারের সার্বিক সুবিধা বৃদ্ধি করবে।’

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে সরজমিনে লাইব্রেরি পরিদর্শন করে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দায়িত্ব দেন।

রাজউক উত্তরা মডেল কলেজে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দল সদস্য সচিবের নোংরা মন্তব্য, বিএনপির সাংগঠনি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ১-১০০০ থেকে ছিটকে ১০০১-১২০০, আর পাকিস্তানের কায়েদ আজম …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ৮ প্রধান শিক্ষককে বদলি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শান্তকে নিয়ে আশাবাদী বিসিবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬