গুচ্ছের ‘ক’ ইউনিটে প্রথম ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী শাহরিয়ার

০৬ জুন ২০২৩, ০৮:৪৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
রাজধানীর একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা

রাজধানীর একটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর পেয়েছেন শাহরিয়ার আলম পাটওয়ারী। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮৬ দশমিক ৫০।

আজ মঙ্গলবার (৬ জুন) রাত সাড়ে ৮টায় উপাচার্যদের সভা শেষে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে করা হয়। এবার ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন।

শাহরিয়ার আলম পাটওয়ারী সিলেটের ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোমের শিক্ষার্থী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেদ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার রোল নম্বর ১৬১৫৯৫।

প্রসঙ্গত, এবার ক ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৯ জন৷ পরীক্ষায় পাশ করেছেন ৬৮ হাজার ৩২২ জন। অকৃতকার্য হয়েছেন ৮৯ হাজার ২১৯ জন৷

পাশের হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। ৮৮ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩০৪ জন।

ভর্তি পরীক্ষায় ৮৫ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৫ জন।  তাছাড়া ৮০ নম্বরের উপরে পেয়েছেন ৪০ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছেন ১৮৫ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছেন ৫৬১ জন।

এছাড়াও ৬৫ নম্বরের উপরে পেয়েছেন ১ হাজার ৪৭৭, ৬০ নম্বরের উপরে পেয়েছেন ৩ হাজার ৭২৯, ৫৫ নম্বরের উপরে পেয়েছেন ৭ হাজার ৯১০, ৫০ নম্বরের উপরে পেয়েছেন ১৪ হাজার ৬৭১ জন শিক্ষার্থী।

আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেটের মূলনীতি জানালেন‌ মাহদী আমিন 
  • ১২ জুন ২০২৬
যেভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত এআই রোবটদের প্রশিক্ষণ দিচ্ছে…
  • ১২ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ পে-স্কেল ও উৎসব ভাতার দাবি
  • ১২ জুন ২০২৬
×