মেডিকেলের মাইগ্রেশন আজ থেকে, যে কারণে বাতিল হবে ছাত্রত্ব

০৬ জুন ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেলে কলেজে এখনও আসন ফাঁকা রয়েছে। এ আসনগুলোতে আজ মঙ্গলবার (৬ জুন) থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। মাইগ্রেশনে কেউ ব্যর্থ হলে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

রোববার (৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেনের সই করা এক বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজ সমূহে ভর্তি পরীক্ষায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শেষে গত ২১ মের মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে ভর্তি বাতিল করায় শূন্য আসনে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে দ্বিতীয় দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সরকারি মেডিকেল কলেজসমূহে অপেক্ষমান তালিকা হতে সর্বমোট ১০ জনকে ভর্তির জন্য মনোনীত করা হলো। তাদের মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে এবং আসন শূণ্যতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কলেজ নির্ধারন করা হয়েছে।

মাইগ্রেশনের সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ পূর্বক আগামী ১৪ জুনের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে বদলি বা মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উল্লেখিত সময়ে মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ হতে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে।

ডব্লিউএসডিজি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি
  • ২৮ জুলাই ২০২৬
জব কর্নারের সুবিধা সম্প্রসারণসহ ৭ দাবিতে ইবি উপাচার্যকে স্ম…
  • ২৮ জুলাই ২০২৬
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ
  • ২৮ জুলাই ২০২৬
এইচএসসির ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও
  • ২৮ জুলাই ২০২৬
জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ‘ভাঙচুর’—পাল্টাপাল্টি অভিযোগ
  • ২৮ জুলাই ২০২৬
অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬