গুচ্ছ পরীক্ষায় প্রথম সিসরাত ঢাবিতেও সেরা

০৫ জুন ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
গুচ্ছে প্রথম সিসরাত ঢাবিতেও সেরা

গুচ্ছে প্রথম সিসরাত ঢাবিতেও সেরা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক ও করা অনুষদে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এবার প্রথম হয়েছেন সিসরাত জাহান। সিসরাত কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার মোট নম্বর ১০৩.২৫।

তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল কেন্দ্রে পরীক্ষা দেন। এর আগে গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফলেও প্রথম হন তিনি।

সোমবার (৫ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অফিস হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর ‘ক’ ইউনিটে আবেদন করেছিলেন এক লাখ ২৭ হাজার ৭৫ জন শিক্ষার্থী। পাস করেছেন মাত্র ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৪৩ শতাংশ। বাকি ৯০ দশমিক  ৫৭ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।

প্রসঙ্গত, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কারের উদ্যোগ
  • ২৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
  • ২৮ জুলাই ২০২৬
সাইকেল চুরির অভিযোগে চাচা ভাতিজার বিরোধ, হাসুয়ার কোপে আহত ভ…
  • ২৮ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ৮ আগস্ট পর…
  • ২৮ জুলাই ২০২৬
গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বলল নির্বাচন কমিশন
  • ২৮ জুলাই ২০২৬
মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক আনিসুর রহমান
  • ২৮ জুলাই ২০২৬