ঢাবির চারুকলা ইউনিটে প্রথম সৌম্যদীপ্ত মণ্ডল

০৫ জুন ২০২৩, ০১:০০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
ঢাবির চারুকলা ইউনিটে প্রথম সৌম্যদীপ্ত মণ্ডল

ঢাবির চারুকলা ইউনিটে প্রথম সৌম্যদীপ্ত মণ্ডল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসন প্রতি প্রায় ৫৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেয়। এবছর পাশ করেছেন ২১২ জন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর চারুকলায় প্রথম হয়েছেন সৌম্যদীপ্ত মণ্ডল। তার রোল নম্বর ৪১০৭০২৪। সর্বমোট প্রাপ্ত নম্বর ১০২। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। বিজ্ঞান বিভাগ থেকে তিনি এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন।

সোমবার (৫ জুন) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুতের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্…
  • ৩০ মার্চ ২০২৬
ক্রীড়াবিদদের জন্য নতুন দিগন্ত: বেতন কাঠামো ও ক্রীড়া কার্ডের…
  • ৩০ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে ফিলিং স্টেশন ও বাস সার্ভিসে অনিয়ম, ভ্রাম্যমাণ আ…
  • ৩০ মার্চ ২০২৬
যুদ্ধজনিত অনিশ্চয়তার মধ্যেই এশিয়ার বাজারে পতন
  • ৩০ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচু…
  • ৩০ মার্চ ২০২৬
রাজবাড়ীতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence