নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৮ মে ২০২৩, ০৮:৩৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

নার্সিং ও মিডওয়াইফারি কোর্সসমূহের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তির তারিখ ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে ওয়েবসাইটে (www.bnmc.gov.bd) প্রকাশ করা হবে।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব এবং রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) রাশিদা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২২-২৩ শিক্ষাবর্ষে গত ২৬ মে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে (কোড অনুযায়ী) ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলো।

অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীদের মেধাক্রম ও কোটার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা হিসেবে বিবেচনা করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ফলাফল প্রকাশ করা হলো বলে জানানো হয়েছে।

‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬
কমিটিতে ‘বহিষ্কৃত ছাত্রলীগ’ নেতার অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল…
  • ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা
  • ২৯ জুলাই ২০২৬