হবিগঞ্জে নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এনসিপির মামলা

২৯ জুলাই ২০২৬, ১০:৩২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ PM
মামলা দায়ের করতে থানায় গেল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য নেতারা

মামলা দায়ের করতে থানায় গেল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলের অন্যান্য নেতারা © সংগৃহীত

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামাসহ ১০০ জনকে আসামি করে মামলা করেছে দলটি। আজ বুধবার (২৯ জুলাই) দীর্ঘ প্রায় সাড়ে চার ঘণ্টা বাগবিতণ্ডা ও অবস্থান কর্মসূচির পর রাত ৮টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের কামাইছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে অভিযোগ দায়ের করেন এনসিপি নেতারা। মামলা গ্রহনের সময় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) তারেক মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিন তাদের ওপর হওয়া হামলার ঘটনার বিচার দাবি ও মামলার এজাহার জমা দিয়ে এনসিপি নেতারা পুনরায় মৌলভীবাজারে ফিরে যাবেন বলে জানা গেছে।

এর আগে, বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার-হবিগঞ্জ সড়কের শ্রীমঙ্গল উপজেলার ‘চা কন্যা’ ভাস্কর্য এলাকায় প্রথম পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এনসিপির গাড়িবহর। এ সময় গাড়ি থেকে নেমে পুলিশের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে হামলার শিকার হন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬