মুখোমুখি পুলিশ ও এনসিপি, বৃষ্টির মধ্যেই মহাসড়কে অবস্থান

২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ PM
মহাসড়কে মুখোমুখি অবস্থানে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা

মহাসড়কে মুখোমুখি অবস্থানে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা © সংগৃহীত

হবিগঞ্জে মঙ্গলবারের ‘জুলাই পদযাত্রায়’ হামলার অভিযোগে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে পথে বাধার মুখে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একপর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে থেকে মুষলধারে বৃষ্টির মধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা।

বুধবার (২৯ জুলাই) বিকেলে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত লাইভে দেখা যায়, হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ ও এনসিপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছেন। এ সময় প্রবল বৃষ্টির মধ্যেও ভিজে সড়কেই অবস্থান করতে দেখা যায় দলটির কেন্দ্রীয় নেতাদের।

এর আগে, মঙ্গলবারের পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জের উদ্দেশে রওনা হন। তবে পথে বিভিন্ন স্থানে তাদের বাধার মুখে পড়তে হয়। এনসিপির নেতাদের দাবি, বিকেল ৪টার কিছু আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়।

দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করতে যাওয়ার পথে বিকেল ৫টা পর্যন্ত তিন জায়গায় আটকে দেওয়া হয়। প্রথমে পুলিশ দিয়ে, এরপর রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে চাকা পাংচার করে এবং সর্বশেষ সড়কের ওপর ট্রাক্টর রেখে আমাদের পথরোধ করা হয়।

অন্যদিকে শ্রীমঙ্গল থানার তদন্ত পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুর রাজ্জাক বলেন, ‘তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই গাড়িবহর আটকে দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদের কথা শোনেননি। পরে বহরটি শ্রীমঙ্গল অতিক্রম করে যায়।’

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারি থাকায় বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ সার্কিট হাউসে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিল এনসিপি। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে পৌঁছাতে পারেননি দলটির নেতারা।

এনসিপির ওই বহরে আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এর আগে সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ সই করা আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মঈনুল হক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9