গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ নিয়ে যা বললেন শাবিপ্রবি ভিসি

২৭ মে ২০২৩, ০৩:৩০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
অধ্যাপক ফরিদ উদ্দিন

অধ্যাপক ফরিদ উদ্দিন © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২৭ মে) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করব।

কবে নাগাদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে শাবিপ্রবি উপাচার্য বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে খাতা আসা শুরু হয়েছে। সব কেন্দ্রের খাতা আসার পর ওএমআর শিট মূল্যায়নের কাজ শুরু হবে। কোনো সমস্যা না হলে আগামী সোমবার (২৯ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৩৯ হাজার ৮৬৪ জন। এই ইউনিটে মোট আসন রয়েছে ৩ হাজার ৩৩২টি। সে হিসেবে আসন প্রতি লড়বে ১২ জন করে। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬