বুটেক্স ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ কাল

২৪ মে ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ১৩ হাজার ৫৫৬ জন ভর্তিচ্ছু। মোট আবেদনকারীদের থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ মে) ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এর আগে গত ১২ এপ্রিল অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গত ১৩ মে শেষ হয়। এসময় আবেদনকারীকে ২০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হয়েছে। এতে এইচএসসিতে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ও উচ্চতর গণিতে প্রাপ্ত সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে প্রথম ৬ হাজার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পরের দিন ২৬ মে যোগ্যপ্রার্থীরা ৮০০ টাকা প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এবং প্রবেশপথ সংগ্রহের শেষ সময় ১০ জুন । ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৬ জুন। এবার ভর্তি পরীক্ষা শুধুমাত্র বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: চবির ‘বি’ ইউনিট: সেরা তিনজন কত নম্বর পেলেন

এ বছর এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ-৫.০০ যাদের ছিল তারাই আবেদন করতে পেরেছে । এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে মোট ২০ পয়েন্ট এর মধ্যে জিপিএ-১৯ পয়েন্ট হলেই আবেদন করা গেছে।

পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত বিষয়ের উপর ৬০ নম্বর  করে এবং ইংরেজি বিষয়ে উপর ২০ নম্বর সর্বমোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ইংরেজি বিষয়ের ক্ষেত্রে ফাংশনাল ইংলিশ অনুসরণ করা হবে। 

অফিসার ক্যাশ নিয়োগে বড় বিজ্ঞপ্তি সমন্বিত ৬ ব্যাংকে, পদ ১৩৩৫…
  • ১২ জুন ২০২৬
ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক
  • ১২ জুন ২০২৬
আদ্-দ্বীন হাসপাতাল থেকে স্থানান্তর নিয়ে সংকটে নিবিড় পরিচর্য…
  • ১২ জুন ২০২৬
ছাত্রশিবির নেতার অপহৃত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে?
  • ১২ জুন ২০২৬
আইন-শৃঙ্খলা ও বিদ্যুৎ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলা প্…
  • ১২ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দ: ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্ব…
  • ১২ জুন ২০২৬
×