জাবির ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানা গেল

১০ মে ২০২৩, ০৭:৩৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে এ আবেদন শুরু হয়ে চলবে আগামী ৩১ মে পর্যন্ত চলবে। এবার ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৯৫০ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির সুযোগ পাবেন।

তথ্যমতে, আগামী ১৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা। ইতোমধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এখনও ভর্তি পরীক্ষার সিলেবাসের বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একটি বড় অংশ ভর্তি পরীক্ষার সিলেবাস নিয়ে সংশয়ে রয়েছে। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতবার করোনাকালীন জটিলতা থাকার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছিল। এবার এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। 

তিনি আরও বলেন, সামনের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এ নিয়ে আলোচনা হতে পারে। সেখানে আলোচনা হলে বিষয়টি জানানো যাবে। তবে এবারের এইচএসসি পরীক্ষা যে সিলেবাসে হয়েছে ভর্তি পরীক্ষাও সেই সিলেবাসেই হবে।

এবারের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা না হলেও আগামী ১৬ জুন থেকে ২৪ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬